
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম সারওয়ার হিরু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তাঁর বাসার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, গোলাম সারওয়ার হিরু দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বাজারের উদ্দেশে বের হন। তখন বাসার সামনেই দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়। এ সময় ঘটনাস্থলে জামায়াতের একটি মিছিল এলে তারা হিরুকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত গোলাম সারওয়ার হিরু বলেন, ‘আমি পাথরঘাটা বাজারে যাওয়ার সময় তিন-চারজন দুর্বৃত্ত এসে আমাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে আমার শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়েছে। আমি তাদের চিনতে পেরেছি। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করছি না।’

সাবেক এমপি হিরুর ওপর হামলায় নিন্দা জানিয়েছে বরগুনা জেলা জামায়াত ইসলামী। জামায়াতের জেলা আমির মাওলানা মোহেব্বুল্লাহ হারুন জানান, আজকের পাথরঘাটায় জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাঁকে আহত করেছে।
পাথরঘাটা থানা-পুলিশের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনার পরপরই সরেজমিন পরিদর্শন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ছাড়া দায়িত্বরত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
উল্লেখ্য, গোলাম সারওয়ার হিরু বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে