বরগুনার আমতলীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহম্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঘোপখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের আব্দুল খালেক চৌকিদার ও রহমান আকনের মধ্যে এক একর ৫৪ শতাংশ জমি নিয়ে এক বছর ধরে বিরোধ চলছে। ওই জমিতে আজ বেলা ১১টার দিকে রহমান আকন তাঁর লোকজন নিয়ে চাষাবাদ করতে যান। এ সময় আব্দুল খালেক বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে আব্দুল খালেকসহ দুই পক্ষের ২০ জন আহত হন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, গুরুতর আহত খালেক চৌকিদার, মালেক চৌকিদার, ইমরান চৌকিদার, ফরিদ গাজী, মহিবুল্লাহ, রহমান আকন, রফিক আকন ও শহীদুল আকনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত আব্দুল খালেক চৌকিদার বলেন, ‘আমার জমিতে রহমান আকন তার লোকজন নিয়ে চাষাবাদ করতে আসে। আমি এতে বাধা দিয়ে কয়েক দফায় আমাকে ও আমার লোকজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। পুলিশকে খবর দিলেও পুলিশ আসতে বিলম্ব করায় আরেক দফায় আমার লোকজনকে কুপিয়ে আহত করেছে। এতে আমার পক্ষের ১২ জন আহত হয়েছে।’
আহত রহমান আকন বলেন, ‘জমিতে চাষাবাদ করতে গেলে আব্দুল খালেক চৌকিদারের লোকজন আমাকেসহ আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে