
বরগুনার পাথরঘাটা উপজেলায় গভীর সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধার বিরুদ্ধে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের তালতলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাঙারির দোকান থেকে চুরি হওয়া প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ইঞ্জিনটি জব্দ করা হয়। ভাঙারির দোকানের মালিকের দেওয়া তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী জসীম উদ্দীন ও তাঁর সহযোগীরা ইঞ্জিনটি চুরি করে ৪৩ টাকা কেজি দরে ১১ হাজার টাকায় বিক্রি করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট বাজার এলাকা থেকে ইঞ্জিনটি চুরি হয়।
অভিযুক্ত জসীম উদ্দীন মৃধা চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের বাসিন্দা সালাম মৃধার ছেলে এবং তিনি একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
ইঞ্জিনের মালিক আলমগীর খলিফা জানান, কিছুদিন আগে তিনি তাঁর ট্রলারের জন্য দুটি ইঞ্জিন ক্রয় করেন। একটি ইঞ্জিন ট্রলারে সংযোজন করা হলেও অন্যটি ছোট হওয়ায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। আজ সকালে এক কর্মচারীর মাধ্যমে জানতে পারেন, সংরক্ষিত ইঞ্জিনটি সেখানে নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তালতলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাঙারি দোকানে ইঞ্জিনটি শনাক্ত করেন।
আলমগীর দাবি করেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ইউনিয়নের যুবদল নেতা জসীম মৃধা ইঞ্জিনটি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সাড়ে চার লাখ টাকা দিয়ে কেনা ইঞ্জিনটি ভাঙারি দোকানে মাত্র ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জসীম উদ্দীন মৃধা জানান, এলাকার কয়েকজন ছোট ভাই একটি ইঞ্জিন বাজারে বিক্রি করতে এনেছিল। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কেউ ইঞ্জিনটি কিনতে চাইছিল না। পরে তিনি নিজেই বিক্রি করে দেন। তাঁর দাবি, ইঞ্জিনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং চুরির অভিযোগ সঠিক নয়। তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. শাহেদ চৌধুরী জানান, ঘটনাটি সম্পর্কে তাঁরা অবগত আছেন। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে