
কিবরিয়া বংশাল বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। তাঁর বাসা শ্যামপুর আলমবাগ এলাকায়। রাতে কিবরিয়া মালামাল আনলোড শেষে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে তিন ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে।

পুরান ঢাকার বংশালের আগামসিহ লেনে মো. সজীব হোসেনকে (২০) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। সজীবের মায়ের অভিযোগ, মেয়েবন্ধুর মামা ১৫ দিন আগে সজীবকে হত্যার হুমকি দিয়েছিলেন। তাঁর ছেলেকে তাঁরাই খুন করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বংশাল থানায় মামলা করেন জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত। সকালে আজকের পত্রিকাকে এই তথ্য জানান লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।

রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা। গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।