রাজধানীর বংশালে হাতুড়িপেটায় স্ত্রী নিহতের অভিযোগে স্বামী মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা-পুলিশ। শুক্রবার বিকেলে বংশালের সিক্কাটুলী লেনের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইব্রাহীম ও মাকসুদা খাতুন দুই বছর আগে বিয়ে করেন। বিয়ের পর বেশ কয়েকবার তাঁদের মধ্যে নানা বিষয়ে কলহ দেখা দেয়।
শুক্রবার বিকেলে বংশালের সিক্কাটুলী লেনের বাসায় মাকসুদার সঙ্গে ইব্রাহীমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন স্বামী। আঘাতে তৎক্ষণাৎ মাকসুদার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই বংশাল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন ইব্রাহীম।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে