চট্টগ্রাম নগরের সাগরপাড়ের সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে পাহাড়তলী থানাধীন রাসমনি ঘাট সংলগ্ন সাগরপাড়ের লিংক রোডের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক মো. তারেক (৩৮) চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকার বাসিন্দা। তিনি নগরের দামপাড়ায় অবস্থিত সেঁজুতি ট্রাভেলস নামে একটি পরিবহন কোম্পানির বাস কাউন্টারের কলারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে। পরে তাঁর প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল নম্বরের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্তের করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, নিহত তারেক নগরের দামপাড়ায় একটি বাস কাউন্টারের কাজ করতেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তারেকের সঙ্গে ফোনে সর্বশেষ তাঁর বোনের যোগাযোগ হয়েছিল। এরপর তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। বাস কাউন্টারে ডিউটি শেষ করে তারেকের বাসায় ফিরতে প্রতিদিন রাত ৩টা বেজে যেত। এতে পরিবারের সদস্যরাও বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। ভোরে তাঁর মরদেহ পাওয়ার যায়।
ওসি বলেন, ‘নিহতের সুরতহাল রিপোর্টে চোখে, ঠোঁটে ও গলায় জখমের দাগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।’
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
দামপাড়ায় সেজুঁতি ট্রাভেলসের বাস কাউন্টারের কর্মকর্তা মো. শহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘তারেক নামে একজন আমাদের এখানে কলারম্যান (যাত্রীদের ডেকে বাসের টিকিট কাটতে সহযোগিতা করা) হিসেবে কাজ করত। তবে সে সপ্তাহখানেক ধরে কাজে আসছে না।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে