
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না। গতকাল সোমবার সকাল থেকে এসব রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি পরিবহনের চালক-হেলপাররা তাঁদের দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন, যা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০টা) অব্যাহত ছিল। ফলে এসব যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: নাটোরে কথা হয় বাসচালক আব্দুল হালিম ও ইসলাম আলীর সঙ্গে। তাঁরা বলেন, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসির মালিকেরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা কম দিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাসচালককে ১ হাজার ৩৫০, সুপার ভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেন তাঁরা। অথচ একই রুটে চলাচলকারী একতা পরিবহনসহ অন্যান্য পরিবহনের চালক-হেলপারকে ১ হাজার ৭৫০ টাকা করে দেন মালিকেরা।
বাসের চালক-হেলপারসহ শ্রমিকেরা আরও বলেন, ‘বারবার দাবি তোলা হলেও ১৫ বছর ধরে বেতন-ভাতা বাড়ানো হয়নি। দফায় দফায় বাসমালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। তাই সোমবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম-সিলেট চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করছি।’
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে কথা হয় দেশ ট্রাভেলসের সুপারভাইজর জাহিদ হাসানের সঙ্গে। তিনি বলেন, ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, গ্রামীণ ট্রাভেলস, শ্যামলী এনআর ট্রাভেলস ও হানিফ কেটিসির বাসচালকেরা এ কর্মসূচি পালন করছেন। শুধু একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ২১ সেপ্টেম্বর বাসের স্টাফদের সঙ্গে মালিকপক্ষের বসার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সে তারিখ পরিবর্তন করে মালিকপক্ষ। এতে হতাশ হয়ে বাসের স্টাফরা ধর্মঘট পালন করছেন।
রাজশাহী: শ্রমিকেরা জানান, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে একজন চালককে পারিশ্রমিক হিসেবে ১ হাজার ৩৫০, সুপারভাইজরকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেওয়া হয়। গত ১৫ বছরে একতা ছাড়া অন্য পরিবহনের শ্রমিকদের কোনো পারিশ্রমিক বাড়েনি। তাই পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে ৮ ও ৯ সেপ্টেম্বর বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন চালক, হেলপার ও সুপারভাইজররা। তখন তাঁদের পারিশ্রমিক বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও পরে তা বাস্তবায়ন করা হয়নি।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, মালিকপক্ষ শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধির জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি। এখন শ্রমিকেরা আবার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এ পর্যন্ত মালিকপক্ষ কোনো আলোচনায় আসেনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে