
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের যাত্রী কাউন্টারে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল সন্ত্রাসী হঠাৎ সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা চালায়। এ সময় তারা ভাঙচুর, লুটপাট চালায় এবং সাধারণ যাত্রীসহ পরিবহনের স্টাফদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিবহন খাতের জন্য বড় ধরনের হুমকি। মালিক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
হামলার পর রমনা ও রামপুরা থানায় অভিযোগ করে সোহাগ পরিবহনের কর্তৃপক্ষ। এ ঘটনায় সারা দেশের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে