
রাজধানীর মিরপুরে ধর্ষণের পর শিশুহত্যার মতো নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠন করা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, ১৪ জুন (রোববার) থেকে ওই বেঞ্চে বিচারকাজ শুরু হবে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাহিদ শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে আটক করা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয়ভাবে আপস-মীমাংসার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষকসহ আপসকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

বাগেরহাটের চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মো. পাভেল মোল্লাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মামলার দুই মাস পার হলেও আসামিকে গ্রেপ্তার করা হয়নি, উল্টো পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।