
ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আটিবাজার এলাকা থেকে উপপরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, মুফতি মামুনুর রশিদ কাসেমী ৯টি বিয়ে করেছেন। চার বউ বর্তমানে রয়েছে। তিনজন তাঁকে ডিভোর্স দিয়েছেন এবং দুজনের ব্যাপারে সঠিক তথ্য দিতে পারেননি।
ওসি আরও বলেন, সাবেক এক স্ত্রীর পক্ষে তাঁর মামি আন্না পারভিন গতকাল কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলার পর আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মামলায় অভিযোগ করা হয়েছে, মামুনুর রশিদ কাসেমী এক নারীকে বিয়ে করার পর সংসার করেন। পরে তালাক দেন। পরে আবার বিয়ে করবেন বলে ওই নারীকে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর কাসেমী তাঁর হেফাজতে রেখে লাগাতার ধর্ষণ করেন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে