
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক ‘তড়িঘড়ি করে’ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গতকাল মঙ্গলবার নিজের সংগঠন নারীপক্ষ বাংলাদেশের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ উদ্বেগ জানান।
বার্তায় শিরীন হক বলেন, ‘আইন উপদেষ্টা চাচ্ছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন করে একটা অধ্যাদেশ জারি করতে। এটার ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন বেশ কয়েকটি কারণে। একটি হলো, আমরা তড়িঘড়ি করে এই আইন সংশোধনের পক্ষে নই।’
মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তার অনুপস্থিতিতে এই আইন সংশোধন করার বিরোধিতা করেছেন শিরীন হক। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশেষ করে এ মুহূর্তে মন্ত্রণালয়ের উপদেষ্টা দেশে নেই। তাঁর অনুপস্থিতিতে এই আইন করাটা শোভনও নয়।’
শাস্তি বৃদ্ধি করে আইন সংশোধনের বিষয়েও দ্বিমত পোষণ করেছেন নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান। এ বিষয়ে তিনি বলেন, ‘আইন সংশোধনের যে বিষয়বস্তু, শাস্তি বৃদ্ধি করে অপরাধ দমন করা হবে, তার সঙ্গে আমরা একেবারেই একমত নই। শাস্তি বৃদ্ধি কোনোদিনই কোনো অপরাধ দমনে সাহায্য করেনি। আমরা বলতে চাই, নারী আন্দোলন আইনের শাসন চায়। কিন্তু তার মানে এই নয়, আইন সংশোধন করে শাস্তি বৃদ্ধি করে কিছু অপরাধীকে দমন করাটাই আইনের শাসন।’
এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন নারী অধিকার আন্দোলনকর্মী শিরীন হক। বার্তায় তিনি বলেন, ‘আমরা চাই, সরকারপ্রধান এ ব্যাপারে একটা শক্ত ভূমিকা রাখবেন। এভাবে তড়িঘড়ি করে তাঁর আমলে আইন সংশোধন যেন না হয়।’
প্রসঙ্গত, সম্প্রতি অল্প সময়ের মধ্যে নারী ও শিশুধর্ষণ ও যৌন হয়রানির বেশ কয়েকটি ঘটনা সামনে আসায় জনমনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল নারী ও শিশু নির্যাতন দমন আইন সংস্কারে উদ্যোগের কথা জানান।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে