
রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খাগড়াছড়ির দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে সড়কে ওপরে। এতে ছোট বড় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়ছে যাত্রীরা।

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সড়ক ও জনপদে বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভারী বর্ষণে সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পড়েছে। সড়ক বিভাগের জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে