
মাড়ির শক্ত ও পুরু কোষ ভেদ করে আক্কেলদাঁত ওঠে বলে মাড়িতে বেশি চাপ পড়ে এবং ব্যথা অনুভূত হয়। জেনে রাখতে পারেন আক্কেলদাঁতের ব্যথা কমানোর ঘরোয়া উপায়।

একটি নির্দিষ্ট বয়সের পর আক্কেলদাঁত ওঠার অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রায় সবাইকে যেতে হয়। ব্যথা কখনো কখনো কয়েক দিন ধরে চলতে থাকে। তাই অনেকের ক্ষেত্রে এই সময়টা বেশ কষ্টকর। সহ্য করতে না পেরে অনেক সময় ব্যথানাশক ওষুধও খেতে হয়।

দাঁত শুধু হাসির সৌন্দর্য নয়, সুস্থ দাঁত না থাকলে খাবার খাওয়া থেকে শুরু করে কথা বলা পর্যন্ত দৈনন্দিন জীবনের অনেক কাজে ভোগান্তি তৈরি হয়। অথচ দাঁতের ব্যথা, ক্ষয় বা দাগকে অনেকে বয়সজনিত কিংবা স্বাভাবিক ভেবে অবহেলা করেন।

প্রতিদিন দুবার দাঁত ব্রাশ করা যেন দাঁতের সুরক্ষায় প্রধান কাজ। শিশু বয়স থেকে এই নিয়ম মেনে চলার জন্য বলা হয়। কিন্তু আসলেই দাঁতের সুরক্ষায় দুই বেলা দাঁত ব্রাশ করাই কার্যকরী সমাধান?