আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত করেছে জেলা প্রশাসন ও পুলিশ। জেলার ৪১৭ ভোটকেন্দ্রের মধ্যে ২০৮টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের অর্ধেক। এসব কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা নির্বাচন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১, ২ ও ৩ আসন মিলিয়ে এবার মোট ভোটার ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন। এর মধ্যে ১০ হাজার ২৯২ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধিত হয়েছেন। বিশাল এই কর্ম নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ হাজার ২০৮ জন সদস্য সরাসরি মাঠে ডিউটিতে নিয়োজিত থাকবেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আরও ১৪৪ জন সদস্য।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ৪১৭টি কেন্দ্রের মধ্যে ৪১টিকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং ১৬৭ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে তালিকাভুক্ত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রসঙ্গে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত ভৌগোলিক অবস্থান, কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা, ভোটার সংখ্যা ও জনতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং যোগাযোগব্যবস্থার ওপর ভিত্তি করে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে। তিনি স্পষ্ট করেন, ‘ঝুঁকিপূর্ণ মানেই যে সেখানে ঝামেলা হবে, বিষয়টি তেমন নয়; বরং এসব কেন্দ্র আমাদের বিশেষ নজরদারিতে থাকবে।’
নির্বাচনী সহিংসতা বা বিশৃঙ্খলা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে দ্রুততম সাড়াদানের (কুইক রেসপন্স) বিশেষ পরিকল্পনা। পুলিশ সুপার আশ্বস্ত করে বলেন, পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে এমন একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে; কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা দিলে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারবে।
নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠে নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স সক্রিয় থাকবে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য বলে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে