
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ঠাকুরগাঁও-২ আসন (বালিয়াডাঙ্গী-হরিপুর)। এই আসনকে ‘মিনি গোপালগঞ্জ’ও বলা হতো। দীর্ঘ ৩৭ বছর পর এই আসনে বিএনপি থেকে জয়ী হয়েছেন ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম।
বৃহস্পতিবার রাত ২টায় রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন। এই আসনে ৩ লাখ ৪০ হাজার ৪৯ ভোটারের মধ্যে ঠাকুরগাঁও ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ১ লাখ ১৫ হাজার ৭০৭টি ভোট পেয়েছেন।
এ ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম ২ হাজার ৮৭৬ ভোট, গণঅধিকার পরিষদের ফারুক হাসান ১ হাজার ৮৪৩ ভোট, এবি পার্টির নাহিদ রানা ৪৫১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল ইসলাম ৪৩৭ ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী সাহাবুদ্দিন ৩৮০ ভোট পেয়েছেন। আসনটিতে ১০৪টি কেন্দ্রে ভোট পড়েছে ৭৩.০৪ শতাংশ।
বিজয়ের পর আব্দুস সালাম বলেন, ‘আমরা কারও প্রতি অন্যায় করব না। আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এ ছাড়াও নির্বাচনী প্রচারণায় গিয়ে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিকট আদায় করবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, ১৯৮৬ ও ১৯৯১ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন দবিরুল ইসলাম। পরে তিনি আ.লীগে যোগদান করে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে তাঁর ছেলে মাজহারুল ইসলাম সুজন আ.লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে