
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবারের নির্বাচনী পরিস্থিতি একটু নতুন। এবার আমাদের সামনে আওয়ামী লীগ নেই। আর নৌকা না থাকাতে এখন মাঠে এসেছে একটা ‘‘দাঁড়িপাল্লা’’। তারা নতুন আসছে, তারা একটু শিখুক এবং মানুষের কাছে যাক।’ আজ সোমবার (৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ পারপূগী বাজারে এক নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
১৯৯১ সাল থেকে এই আসনে নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘হারি জিতি আমি কিন্তু আপনাদের ছেড়ে কখনো যাইনি। এবারও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে এসেছি।’
জনসভায় নারীদের সরব উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এখানে নারীদের জাগরণ শুরু হয়ে গেছে। বর্তমানে দেশের জনসংখ্যার হিসাবে নারীরা পুরুষের চেয়ে বেশি। আমাদের ঠাকুরগাঁওয়েও নারী ভোটারের সংখ্যা বেশি। মা-বোনেরা সজাগ হয়েছেন বলেই আজ এই জনসভা সফল হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে এলাকার উন্নয়ন এবং ছেলেমেয়েদের চাকরি-বাকরির বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব।’ ১২ তারিখের নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি নিজের বক্তব্য শেষ করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে