
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...

হাইকোর্টের আদেশ অমান্য করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩ নম্বর ওয়ার্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডের তালিকা প্রণয়ন করা হয়েছে। এই ওয়ার্ডে দরিদ্রদের বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার ঘটনায় হাইকোর্টে মামলা হয়।

সকাল সাড়ে ১০টা। রাজধানীর কাকরাইল মোড়ে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্যের একটি ট্রাক এসে থামতেই হই হই রব পড়ে গেল। চোখের পলকে ট্রাকের পেছনে শদেড়েক নারী-পুরুষ জমা হয়ে গেল। লাইনে দাঁড়ানো নিয়ে শুরু হলো চরম বিশৃঙ্খলা। অনেক কষ্ট করে ডিলারের লোকজন শৃঙ্খলা ফিরিয়ে এনে বেলা সোয়া ১১টার দিকে পণ্য বিক্রি শুরু করলেন।

রমজানে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্ত হিসেবে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে। প্রতি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন সর্বোচ্চ ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন।