রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের আওতায় বাজারমূল্যের চেয়ে কম দামে সয়াবিন তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন ভোক্তারা। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও এসব পণ্য কিনতে পারবেন। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ট্রাকের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম চলবে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে খুলনার ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়।
টিসিবি সূত্রে জানা গেছে, নগরীর বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতাল প্রাঙ্গণ, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ি, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেসক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোডের চানমারী বাজার, রূপসা সেতুর নিচে, আফিল উদ্দিন স্কুল প্রাঙ্গণ ও শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ট্রাক সেল পরিচালিত হচ্ছে।
সূত্রটি আরও জানায়, রমজানে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্ত হিসেবে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে। প্রতি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন সর্বোচ্চ ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন।
খুলনায় টিসিবির আঞ্চলিক পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, ‘সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ড ছাড়াও সাধারণ মানুষ কোনো ধরনের কাগজপত্র ছাড়াই এসব পণ্য কিনতে পারবেন। রমজান উপলক্ষে ট্রাক সেলে ছোলা ও আধা কেজি খেজুর যুক্ত করা হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৭ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে