
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ডিলার প্রকৃত সুবিধাভোগী ও কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণ না করে তা বাইরে বিক্রি করে দিচ্ছেন। যার ফলে দরিদ্র মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামে আনন্দ বাজার নদীর তীরে নির্ধারিত ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিতরণকালে এই অনিয়মের ঘটনা ঘটে। অভিযুক্ত ডিলার তাজুল ইসলাম মানিক মিয়া উপজেলার চৌগাংগা ইউনিয়নের বাসিন্দা এবং মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক।
স্থানীয় সুবিধাভোগী ব্যক্তিরা জানান, তাঁরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেকে পণ্য পাননি। কিছুক্ষণ বিতরণের পরই ডিলারের পক্ষ থেকে জানানো হয়, পণ্য বিতরণ শেষ এবং অবশিষ্ট নেই। হাতে সরকারের দেওয়া টিসিবি কার্ড থাকা সত্ত্বেও পণ্য না পেয়ে তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মৃগা গ্রামের বাসিন্দা চাঁন মিয়া অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বলছে পণ্য নেই। তাহলে আমার কার্ডের পণ্য কোথায় গেল?’ একই অভিযোগ করেন ভুক্তভোগী ওয়ারিস মিয়া।
এ বিষয়ে ডিলার মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক তাজুল ইসলাম মানিক বলেন, ‘প্রয়োজনীয় সব পণ্য আছে। তারপরও আমি পণ্য দেওয়ার সময় উপস্থিত ছিলাম না। আমার ভাগনে রতন সেখানে উপস্থিত ছিল।’
রতন মিয়া এ প্রসঙ্গে বলেন, ‘আমি যা পেয়েছি, তা সবাইকে দিচ্ছি। আর কেউ যদি না পেয়ে থাকে, তাদেরকে আগামী মাসে দেওয়া হবে।’
এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে