
এবার চা, লবণ, সাবান ও ডিটারজেন্ট পাউডার বিক্রিতে নামছে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী নভেম্বর মাস থেকে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে বলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণবিষয়ক এক সভায় তিনি এ তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তাবেষ্টনীর বাইরে না থাকে, সেটা নিশ্চিত করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, ‘প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছাক— এটা আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয়— হোক সে দরিদ্র–অসহায় মানুষ— সরকারের সহযোগিতা তাঁর প্রাপ্য।’
এক মাসের মধ্যে সিটি করপোরেশনসহ সারা দেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভায় বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ‘সঠিক উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে শনাক্তকরণ মূল সমস্যা হিসেবে সামনে এসেছে। পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম। সমস্যা চিহ্নিত হয়েছে, আশা করি, দ্রুতই কাজটি সম্পন্ন হবে।’
এখন টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল ও চাল বিক্রি করে। গত বছরের জুলাই আন্দোলনের আগপর্যন্ত দেশে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ করা হতো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপকারভোগী না পাওয়ায় অনেক কার্ড বাতিল করা হয়।
দেশব্যাপী টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে এখন ৬০ লাখ ৩৩ হাজার ৩১৬টি সক্রিয় রয়েছে বলে বাণিজ্য উপদেষ্টা জানান।
টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য (দুই ধরনের সাবানসহ) দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান ও টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
১৫ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে