
টিভি নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় পরিচালক ওয়াহিদ আনাম আবার ফিরছেন পরিচালকের আসনে। এক দশকের বেশি সময় পর দেখা যাবে তাঁর নতুন কাজ। এবার নাটক নয়, ওয়াহিদ আনাম বানাচ্ছেন ওয়েব ফিল্ম। ‘তাজমহল’ নামের এ ওয়েব ফিল্ম নির্মাণের জন্য সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মহল্লা’। পুরান ঢাকার গল্পে নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়, পরিচালনায় ফরিদুল হাসান। প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটকটি।

আইসিসি চ্যাম্পায়নস ট্রফিতে আজ হাইভোল্টেজ ম্যাচে দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি-লিভারপুল।

টিভি নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ইদানীং ওয়েব কনটেন্টেও নজর কাড়ছেন তিনি। টিভি কিংবা ওয়েবে যতটা সরব তিনি, ঠিক ততটা অনিয়মিত সিনেমায়। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর সে পথে আর পা বাড়াননি। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমা এসেছে...