
রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ফ্ল্যাগস্ট্যান্ডটি খালি পড়ে আছে। সেখানে উড়ছিল না জাতীয় পতাকা। আজ রোববার দুপুরে দপ্তরটিতে গিয়ে এ চিত্র চোখে পড়ে। নিয়ম অনুযায়ী আজ কর্মদিবসে সরকারি দপ্তরে পতাকা উত্তোলনের কথা থাকলেও তা মানেনি এই সরকারি দপ্তর।

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার..

সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ প্রশাসনের কর্মকর্তারা।