
রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ফ্ল্যাগস্ট্যান্ডটি খালি পড়ে আছে। সেখানে উড়ছিল না জাতীয় পতাকা। আজ রোববার দুপুরে দপ্তরটিতে গিয়ে এ চিত্র চোখে পড়ে। নিয়ম অনুযায়ী আজ কর্মদিবসে সরকারি দপ্তরে পতাকা উত্তোলনের কথা থাকলেও তা মানেনি এই সরকারি দপ্তর। অভিযোগ উঠেছে, এই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।
সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব কর্মদিবসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। একই সঙ্গে যথাযথ সম্মানসহ নিয়ম মেনে পতাকা উত্তোলন ও নামানোর নির্দেশনাও রয়েছে। কিন্তু পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এসব নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ওই দপ্তরের অফিস সহায়ক মনি বলেন, অনেক সময় ব্যস্ততা বা নির্দেশনা না থাকায় পতাকা উত্তোলন করা হয় না।
জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, ‘আজকে যদি পতাকা না তোলে, তোমরা এই নিউজ করতে পারবা না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন বলেন, সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কোনো দপ্তরে যদি নিয়ম লঙ্ঘন হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে