
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে এই বিরোধিতা করেছে মধ্যমগ্রামের নাগরিক সমাজ। ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে প্রতিবছর ‘পরিবেশ মেলা’র আয়োজন করা হয়। এই মেলার অন্যতম আকর্ষণ থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ভারত ও বাংলাদেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করেন। ২৮ ডিসেম্বরের এই অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার নাম ঘোষণা করা হয়েছিল। তবে, মধ্যমগ্রামের নাগরিক সমাজ সংগঠন ‘মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ’ রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণের ব্যাপারে আপত্তি জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভার কাছে একটি আবেদন জানিয়ে, রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণ বাতিলের দাবিতে।
প্রায় ৮০ হাজার সদস্যবিশিষ্ট মধ্যমগ্রাম নাগরিক সমাজ নামে একটি গ্রুপ ফেসবুক পোস্টে পৌরসভা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে, ‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা মধ্যমগ্রাম পৌরসভাকে অনুরোধ করছি, রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণ বাতিল করুন। দেশের সম্মান সবার আগে। অনুগ্রহ করে বিষয়টি বিবেচনা করুন।’
এই গ্রুপের এডমিন রূপক দে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের কোনো শিল্পী সেখানে সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাননি বা ভারতের ত্রিবর্ণ রঙের পতাকা অবমাননার বিরুদ্ধে কোনো কথা বলেননি। এই পরিস্থিতিতে আমরা কোনো বাংলাদেশি শিল্পীর আমন্ত্রণকে সমর্থন করতে পারি না। দেশপ্রেম আমাদের কাছে সবার আগে।’
তবে পৌরসভা কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানান, শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা শিল্পীদের জাতীয়তার ভিত্তিতে বিভাজন করি না। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে এ ধরনের বিভেদ নেই।’ তিনি আরও জানান, এই বিষয়ে পৌরসভায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
যদিও এই বিতর্ক ভারতের সম্মান ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ। তবে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এই বিতর্ক প্রতিবেশী দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের জটিলতাকেও প্রতিফলিত করে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে