
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জয়পুরহাটে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান—সব আন্দোলনের লক্ষ্য ছিল সাম্য, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠা।

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আটক করেছে র্যাব। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব–২।

মেহেরপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রী সৈয়দা মোনালিসাসহ ১৬৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার মামলার বাদী সদর উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান আদালতে উপস্থিত হয়ে মামলাটি প্রত্যাহার করেন।

আজ রোববার থেকে পরবর্তী তিন দিন (মঙ্গলবার পর্যন্ত) সরকারি-বেসরকারি অফিস সময় ছয় ঘণ্টা করা হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে।