
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাব–২–এর একটি দল তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে ঢাকা ও মেহেরপুরে একাধিক হত্যা মামলা রয়েছে।
র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট ছাত্র–জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত ৯ সেপ্টেম্বর মেহেরপুরে জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যার ১০ বছর পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তৎকালীন পুলিশ সুপার (এসপি) নাহিদুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে নিহতের ছোট ভাই তাওফিকুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এজাহার নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া ফরহাদ হোসেনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
ফরহাদ হোসেন ১৯৭২ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছহিউদ্দিন বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি তৎকালীন কুষ্টিয়া–৫ (বর্তমান মেহেরপুর–১) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০২২ সালে ছহিউদ্দিন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
ফরহাদ হোসেন খুলনা বিএল কলেজের ছাত্র ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। পরে রাজধানীর সিটি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মেহেরপুর–১ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৫ সালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন।
ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে