
জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদের আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার বক্ত্যবের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখা হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ডিসির বক্তব্য খতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
‘বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করা আমাদের প্রত্যেকের অঙ্গীকার’ বলে মন্তব্য করেন জামালপুরের ডিসি। এই সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে—সরকারি কর্মকর্তা হয়েও এমন বক্তব্যে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মির্জা আজম।
ফরহাদ হোসেন বলেন, ‘তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কি না তাও যাচাই করা হবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। কারণ তাঁদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়।’
ভিডিওতে জামালপুরের ডিসিকে বলতে শোনা যায়, ‘যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি। আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞতা করবেন না।’
নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অভিযোগ প্রমাণিত হলে জামালপুরের ডিসিকে প্রত্যাহার করা হতে পারে।
এর আগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে প্রকাশ্যে নৌকায় ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ২৫ আগস্ট তাঁকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
তারও আগে ২০১৩ সালের ১৭ অক্টোবর জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামালপুরের তৎকালীন ডিসি দেলোয়ার হায়দার নৌকা মার্কায় ভোট চেয়েছিলেন। এতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার জন্ম নেয়। পরদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের মহাসমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া একটি পত্রিকার সংবাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘জামালপুরের ডিসি নৌকায় ভোট চাইলেন। এ প্রশাসনের অধীনে কীভাবে নিরপেক্ষ নির্বাচন হবে?’ এরপর টিভি টকশোগুলোতে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার এক মাস পর ডিসি দেলোয়ার হায়দারকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে