
রকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় প্রভাবমুক্ত থেকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের নীতি বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা গাফিলতি সহ্য করা হবে না। সরকারের নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টো বাস্তবায়নের মূল দায়িত্ব মাঠ প্রশাসনের ওপর। কেউ যদি পেশাদারত্বের বাইরে গিয়ে দলীয় চিন্তা থেকে দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটান, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের উন্নয়ন ও জনসেবায় প্রশাসনকে দলমত-ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে আব্দুল বারী বলেন, দেশে আলুর চাহিদা প্রায় ওক কোটি টন হলেও উৎপাদন হচ্ছে ১ কোটি ২০ লাখ টনের বেশি। এই উদ্বৃত্ত ২০ লাখ টন আলুর সুষ্ঠু ব্যবহার ও বাজারজাতকরণে সরকার বিকল্প পরিকল্পনা নিচ্ছে, যাতে কৃষকেরা ন্যায্যমূল্য পান এবং ক্ষতিগ্রস্ত না হন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে