
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচংয়ে আজ রোববার বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

হবিগঞ্জের ১০৩.২ কিলোমিটার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে ৫৫ বিজিবি। ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা টহল চলছে। আজ রোববার সকাল থেকে মাইকিং ও উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জুবায়ের আহমদ (২৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। আজ রোববার (১০ মে) দুপুরে চুনারুঘাট পৌরসভার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জুবায়ের বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

হবিগঞ্জের চুনারুঘাটে মুরগিবাহী গাড়ি থেকে দুই শতাধিক মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর মো. শাকিল ফারহান মিয়া নামে এক নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদল।