
হবিগঞ্জের চুনারুঘাটে মুরগিবাহী গাড়ি থেকে দুই শতাধিক মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর মো. শাকিল ফারহান মিয়া নামে এক নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদল। গতকাল রোববার (১৫ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত শাকিল ফারহান উপজেলার গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিল ফারহান মিয়াকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের গাড়ি থেকে দুই শতাধিক মুরগি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল ফারহানের নেতৃত্বে কয়েকজন অংশ নেন। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ছিনতাইয়ের ঘটনাটি সামাজিক ও গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ছাত্রদলের দৃষ্টিগোচর হয় এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে হবিগঞ্জ জেলা ছাত্রদল তাঁকে বহিষ্কার করে। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন বিষয়টি নিশ্চিত করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে