
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু তোলার অপরাধে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
আজ রোববার সকালে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এই অভিযান চালায়। এ সময় সিলিকা বালু তোলার কাজে জড়িত ১৪ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বালুভর্তি কয়েকটি ট্রাকও জব্দ করে যৌথ দল। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উলুকান্দি গ্রামের নূর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের শাহজাহান মিয়া (৩২), শানখলা গ্রামের শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের ওয়াহিদ মিয়া (২৩), শানখলা গ্রামের আব্দুল করিম জুনেদ (১৯), কাঁঠালবাড়ি গ্রামের মো. ইউসুফ (২৩) ও মো. সারাজ মিয়া (৩০), হলহলিয়ার মো. এনামুল হক (১৯), ডেউয়াতলীর মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইলের রিপন মিয়া (২৪), বরমপুরের নয়ন মিয়া (২২), দেউন্দির মো. আতর আলী (৪২) ও মো. নুরুল ইসলাম (৪৩)।
চুনারুঘাটের ইউএনও শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সিলিকা বালু লুট বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে