
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছুরিকাঘাতে ফারজানা বেগম (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তাঁর স্বামী নুর আলীকে আটক করেছে পুলিশ।
উপজেলার নতুন ব্রিজ এলাকায় আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা বেগম একই উপজেলার লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে।
জানা গেছে, ফারজানা দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং একটি কোম্পানির শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া সন্দেহে নুর আলী তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর নুর আলীকে পুলিশ আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, স্ত্রীকে হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে