
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জুবায়ের আহমদ (২৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। আজ রোববার (১০ মে) দুপুরে চুনারুঘাট পৌরসভার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জুবায়ের বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো সে সকালে মসজিদে আরবি পড়তে যায়। নিয়মিত হুজুর অনুপস্থিত থাকায় বদলি শিক্ষক হিসেবে জুবায়ের আহমদ শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। আজ পাঠদান শেষে সকাল ৮টার দিকে জুবায়ের কয়েকজন ছাত্রীকে টিফিনের বাটি ধোয়া ও মাদ্রাসা ঝাড়ু দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী মাদ্রাসায় নিয়ে যান।
সেখানে জুবায়ের কৌশলে অন্য ছাত্রীদের বারান্দায় ও বাইরে পাঠিয়ে দিয়ে ওই ছাত্রীকে নিজের কক্ষে নিয়ে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকার ও বাইরে থাকা অন্য সহপাঠীদের ডাকাডাকিতে শিক্ষক জুবায়ের দরজা খুলতে বাধ্য হন। ভুক্তভোগী দৌড়ে বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টি অবগত করে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত এজাহার করেন। অভিযোগ পাওয়ার পরপরই চুনারুঘাট থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত জুবায়ের আহমদকে গ্রেপ্তার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে