
বগুড়ার গাবতলীতে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে। স্থানীয় তেঁতুলগাছি বাজার দোকান মালিক সমিতির পাল্টাপাল্টি কমিটি গঠনের জেরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ নিয়ে এখনো উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ ও আগাম ঈদ উদ্যাপিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গাবতলী ছাড়াও জেলার সোনাতলা ও ধুনট উপজেলার কিছু স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

ঈদের সময় শহরে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে র্যাবের টহল ও নিরাপত্তাচৌকির সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

বগুড়ার গাবতলীতে মধ্যরাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা দক্ষিণপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।