
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে যাত্রীদের ভিড়ের কারণে দূরপাল্লার বাসের টিকিট মিলছে না। ফলে অনিশ্চয়তা ও ভোগান্তিতে ঘরমুখী মানুষেরা।
গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে ভিন্ন এক চিত্র—যাত্রী আছেন, বাসও আছে; কিন্তু পর্যাপ্ত সিট নেই। অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় রানিং বাসে সিট পাওয়া যাচ্ছে না। সকাল থেকে টার্মিনালে অপেক্ষা করেও অনেক যাত্রী কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট পাচ্ছেন না। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।
এসপি গোল্ডেন লাইনের টিকিট মাস্টার মেহেদী হাসান জানান, অগ্রিম টিকিট বিক্রির পর রানিং গাড়িতে অন্যান্য বছরের তুলনায় যাত্রীর চাপ বেশি। ফলে সব যাত্রীকে সিট দেওয়া সম্ভব হচ্ছে না। সকাল থেকেই ঢাকা-সাতক্ষীরা রুটে কয়েকটি বাস ছেড়ে দেওয়া হলেও অতিরিক্ত যাত্রী সামাল দেওয়া যাচ্ছে না।
একই চিত্র হানিফ পরিবহনেও। প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মল্লিক বলেন, অনলাইনে আগেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে কাউন্টারে এসে অনেক যাত্রী টিকিট পাচ্ছেন না। গার্মেন্টস ছুটির কারণে হঠাৎ করে যাত্রীর চাপ বেড়েছে।
গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অনলাইনে টিকিট না পেয়ে গাবতলীতে এসে সকাল থেকে মেহেরপুর যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো বাসে সিট পাচ্ছেন না। শেষ পর্যন্ত বিকল্প হিসেবে আরিচা হয়ে ভেঙে ভেঙে বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
এদিকে কিছু যাত্রী অভিযোগ করেছেন—কিছু বাসে অতিরিক্ত ভাড়া দাবি করা হলেও সিট নিশ্চিত করা যাচ্ছে না। আবার কেউ কেউ বাধ্য হয়ে রানিং বাসে ইঞ্জিন কভারে বসেই পূর্ণ ভাড়া দিয়ে যাত্রা করছেন।
অন্যদিকে মহাখালী বাস টার্মিনালেও সকাল থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতিটি বাস ভরপুর যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাচ্ছে। টার্মিনালজুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে যাত্রীদের। কেউ আগেভাগে টিকিট সংগ্রহ করলেও অনেকেই শেষ মুহূর্তে লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন।
ঈশ্বরগঞ্জ পরিবহনের কাউন্টার মাস্টার রেজাউল করিম বলেন, ভোর থেকে সকাল পর্যন্ত যাত্রীর চাপ বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে কিছুটা কমেছে। গাড়ি আসার সঙ্গে সঙ্গে দ্রুত টিকিট দেওয়া হচ্ছে এবং আসন পূর্ণ হলেই বাস ছেড়ে যাচ্ছে।
শ্যামলী বাংলা পরিবহনের সুপারভাইজার সাইফুল ইসলাম জানান, গতকাল ও আজ যাত্রীর চাপ অনেক বেশি। অগ্রিম টিকিটধারীরা সহজে যাত্রা করতে পারলেও স্পট টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে।
হানিফ পরিবহনের হেলপার সোহাগ বলেন, যাত্রীর চাপের পাশাপাশি সড়কে যানজটও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে বাস সময়মতো আসা-যাওয়া করতে পারছে না, ফলে গাড়ির ঘাটতিও তৈরি হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টার্মিনাল এলাকায় র্যাব ও পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেছে। তবু টিকিট সংকট, অতিরিক্ত ভাড়া এবং অনিশ্চয়তার কারণে ঈদযাত্রা অনেকের জন্য হয়ে উঠেছে ভোগান্তির।

রাজশাহীতে জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরের হেতেমখাঁ জাদুঘর মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়।
১৮ মিনিট আগে
বুধবার রাত সোয়া ১০টার দিকে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড চৌরাস্তায় ডিউটিরত অবস্থায় পুলিশ খবর পায়, গড়েয়া ইউনিয়ন পরিষদের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জড়ো হয়ে মশাল প্রজ্বালন করছেন। তাঁরা রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে...
২০ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় বৃহৎ কাপড়ের পাইকারি বাণিজ্যকেন্দ্র টেরিবাজারের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোয়ায় অসুস্থ হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। আহত অবস্থায় একজনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন টেরিবাজারের বক্সির...
২৩ মিনিট আগে
ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার এক দিন আগে ঈদুল ফিতর উদ্যাপন করবে। আগামীকাল শুক্রবার সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে...
৩২ মিনিট আগে