বগুড়ার গাবতলীতে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিমা খাতুন (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। তাঁর আট বছর বয়সী মেয়ে ফাহমিদা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে গাবতলী পৌরসভার সারিয়াকান্দি সড়কের জয়ভোগা গ্রামের চা-বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা খাতুন গাবতলী উপজেলার তরফ ভাইখা গ্রামের মিল্টনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফাহিমা খাতুন স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন, তখন বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ফাহিমা খাতুনের মৃত্যু হয়। তাঁর মেয়ে ফাহমিদা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) রাকিব হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই চালক নছিমন রেখে পালিয়ে যান। নছিমনটি পুলিশি হেফাজতে রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে