বগুড়ার গাবতলীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জিহাদ হোসেন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উত্তরপাড়া গ্রামের সুখদহ নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত জিহাদ হোসেন ওই গ্রামের জেলাল মণ্ডলের ছেলে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জিহাদ বন্ধুদের সঙ্গে গ্রামের সুখদহ নদীর সেতুর কাছে গোসল করতে যায়। নদীতে নামার কিছুক্ষণ পর সে পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল পর্যন্ত তল্লাশি চালান। তবে সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে রোববার সকাল থেকে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে নদী থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি রাকিব হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে