
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারা দেশের পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র্যাব। বিশেষ করে পশু বিক্রির অর্থ ছিনতাই ও জাল টাকার ঝুঁকি এড়াতে নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।
আজ শনিবার গাবতলী পশুর হাটের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের পর সংবাদ ব্রিফিংয়ে র্যাবের ডিজি এসব কথা বলেন।
র্যাবের ডিজি বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে ওয়াচ টাওয়ার থেকে নজরদারিও চালানো হচ্ছে।
আহসান হাবীব পলাশ জানান, ঈদের সময় শহরে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে র্যাবের টহল ও নিরাপত্তাচৌকির সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জাল টাকা তৈরি ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব মহাপরিচালক বলেন, কোরবানির পশুবাহী যানবাহনকে জোর করে কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে