কোরআন ও হাদিসের গল্পগুলো ইসলামী নৈতিকতা ও শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ পাঠ দেয়। এখানে জানুন কোরআন ও হাদিসের গল্পের মাধ্যমে পাওয়া যাওয়া উপদেশ এবং জীবনদর্শন।

মদিনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রিয় নবী (সা.)। তাঁর সঙ্গে ছিল ছোট সাহাবি আবদুল্লাহ ইবনে জাফর। আবদুল্লাহকে তিনি নিজের খচ্চরের পিঠে বসিয়ে নিলেন। আবদুল্লাহর কাছে মনে হচ্ছিল, তিনি যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে আছেন।

রাত কিছুটা গভীর। মদিনার বাতাস শান্ত। সাহাবি উসামা ইবনে জায়েদ (রা.) একটি জরুরি প্রয়োজনে রাসুল (সা.)-এর বাড়ির দিকে ছুটে চললেন। দরজায় দাঁড়িয়ে ডাকতেই ভেতর থেকে প্রিয় নবী (সা.) পিঠে কিছু একটা জড়িয়ে বেরিয়ে এলেন।

পূর্ণিমার রাত। চাঁদের গতর আজ আলোকোজ্জ্বল। মদিনার ধুলাবালিময় অলিগলি আজ একটু অন্য রকমই লাগছে। চাঁদের আলোয় ভরপুর। এদিকে জনমানবহীন নির্জন উপত্যকায় প্রিয় নবী (সা.)-এর সঙ্গে হেঁটে যাচ্ছিলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.)। চারদিকে কেবল নীরবতা আর ধু ধু বালির রাজ্য। হঠাৎ করেই আয়েশা (রা.)-এর মনে...

মদিনার এক গলিতে ছোট্ট হোসাইন (রা.) তাঁর বন্ধুদের সঙ্গে খেলায় মগ্ন। মাটির সঙ্গে মাখামাখি, হাসাহাসি আর ছোটাছুটি; শৈশবের দুরন্তপনা যেন তাঁর চোখেমুখে ঝিলিক দিচ্ছে। হঠাৎ সেই পথে প্রিয় নবীজি (সা.)-কে আসতে দেখে সবাই থমকে দাঁড়াল। শিশু হোসাইন নানাকে দেখে চঞ্চলতার ছলে এদিক-ওদিক পালাতে শুরু করেন।