
সিলেটের কোম্পানীগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রমিকনেতা আবুল হোসেন (৩৪)। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতু রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। বালু-পাথরখেকোদের হামলা থেকে বাঁচতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়কসহ চারজনকে আটক করে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথরবোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (১২ এপ্রিল) ভোরে উপজেলার কলাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সুহান মিয়া (২৩) ওই গ্রামের আব্দুল হকের ছেলে এবং পাথরবোঝাই ট্রাক্টরটির শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ধলাই নদের পাড়ে থাকা পর্যটনকেন্দ্রের পাথর চুরি করে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়ার ছররা গুলিতে মো. সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত জয়ধর কোম্পানীগঞ্জের দয়ারবাজার কারবালার টুকের মৃত বিরাম আলীর