সিলেটের কোম্পানীগঞ্জে খুন করে ১৪ বছর পালিয়ে থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তার আলী হোসেন ওরফে আলী (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ণাছগামের সৈয়দুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, ঘটনার বিবরণ থেকে জানা যায় যে, ২০১১ সালের ২২ আগস্ট সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন হায়দরী বাজারসংলগ্ন শামাসি ব্রিজ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। অভিযুক্ত ব্যক্তিরা চায়নিজ কুড়াল দিয়ে ভিকটিমের বুকের ডান পাশে প্রাণঘাতী আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার পর আসামি পলাতক হয়ে আত্মগোপনে চলে যান।
পরে র্যাব-৯ ও ১১-এর একটি যৌথ আভিযানিক দল গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে আলী হোসেন ওরফে আলীকে গ্রেপ্তার করে।
কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে