
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকনেতারা। কোম্পানীগঞ্জ থানার ওসির প্রত্যাহার, ওসির নেতৃত্বে চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিকনেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি তুলে পরিবহন শ্রমিকনেতারা এই ধর্মঘটের ডাক দেন।
আজ রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ। তিনি বলেন, ‘এই ধর্মঘটে শুধু ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান বন্ধ থাকবে। আমাদের দাবি না মানলে পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
আজ সকালে কোম্পানীগঞ্জ উপজেলায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের নেতৃত্বে ট্রাক শ্রমিকনেতা ও শ্রমিকেরা এ হামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আজ রাতে এএসআই আব্দুল হামিদ বাদী হয়ে শ্রমিকনেতা মাহফুজকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে