সিলেটের কোম্পানীগঞ্জে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর গতকাল সোমবার শিশুর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, তাঁদের বাড়ি কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ১৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে প্রতিবেশী অজি উদ্দিন (৩৫) রহমতনগরে তাঁর নিজের দোকানে ডেকে নিয়ে হাত-পা, মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।
শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এরপর গতকাল থানায় এসে মামলা করেন ভিকটিমের মা।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার কর্মকার জানান, ‘শিশুটির মা বাদী হয়ে গতকাল থানায় একটি মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশ খুঁজছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে