
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় খোলা ড্রেনের ম্যানহোলে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন একটি পানি নিষ্কাশন ড্রেনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সড়কের পাশের গভীর ড্রেনের একটি ম্যানহোল খোলা ছিল। ওই সময় অজ্ঞাতপরিচয় পথচারী শিশুটি অসাবধানতাবশত সেখানে পড়ে নিখোঁজ হয়। ঘটনাটি দেখে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ম্যানহোলের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মারা যাওয়া শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে ছিল খয়েরি রঙের প্যান্ট ও কালো জ্যাকেট। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন বলেন, মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে