
টাঙ্গাইলের এক নারী প্রেমিকের সঙ্গে গাজীপুরে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, অভিযুক্ত দুজনের নাম জানা গেছে। ভুক্তভোগীর জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।
গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকার একটি কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি তাঁর প্রেমিক নুরুল হকের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈরে বেড়াতে যান। এ সময় তাঁদের সঙ্গে নুরুলের সহযোগী মালেক মিয়া ও অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি ছিলেন। পরে সেখানে গিয়ে কোনো এক বাসায় নিয়ে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
আহত অবস্থায় সন্ধ্যার কিছু আগে সিএনজিচালিত অটোরিকশাযোগে ভুক্তভোগী নারী বাড়ি ফেরেন। এ সময় তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। পরে বাড়ির লোকজন তাঁকে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নেন। সেখান থেকে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, ‘ওই নারী বেড়াতে গিয়ে গাজীপুরের কোনো এক বাসায় ধর্ষণের শিকার হন। ঘটনায় অভিযুক্ত নুরুল হক ও মালেক মিয়া নামে দুজনের পরিচয় জানা গেছে।’
এসআই আরও বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী অচেতন রয়েছেন। জ্ঞান ফিরলে তাঁর কাছ থেকে বিস্তারিত জানা যাবে। সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে