
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার শ্রমিকেরা বাৎসরিক ছুটির টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাঁদেরকে সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কারখানার কর্মরত শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হলেও আবার মহাসড়কে ওঠার চেষ্টা করেন। তখন সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শ্রমিকদের অবরোধের ফলে সড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
কারখানার শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা মালিকপক্ষের কাছে বাৎসরিক ছুটির টাকা দাবি করে আসছিলেন। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। রোববার বিকেলে শ্রমিকেরা কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করলে মালিকপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ শ্রমিকদের। এতে কয়েক শ্রমিক আহত হন। এ ঘটনার পর থেকেই শ্রমিকদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ বিরাজ করে। দাবি আদায়ে কারখানার ভেতরে অবস্থান নিলে তাঁদের ওপর হামলা করা হয়। পরে সড়কে নামলে পুলিশ কাঁদানে গ্যাস শেল ছোড়ে ও লাঠিপেটা করে।
আসাদ নামের কারখানার এক কর্মকর্তা বলেন, ‘আলোচনা চলছে, এখনো কোনো সমাধান হয়নি। তবে খুব দ্রুত বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল নিটেক্স কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে