
গাজীপুরের কালিয়াকৈরে কৃষি ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করে শারীরিক নির্যাতনের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাংক কর্মকর্তার নাম আব্দুস সবুর। তিনি কালিয়াকৈর কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে আব্দুস সবুর কালিয়াকৈর বাইপাস এলাকায় বগুড়াগামী পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তাঁকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়। পরে গাড়ির ভেতরে থাকা কয়েকজন জোরপূর্বক তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অপহরণের পর চলন্ত মাইক্রোবাসের ভেতরে প্রায় চার ঘণ্টা ধরে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে তাঁর কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে নেয়। রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় গাড়ি থেকে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন সড়কের পাশে তাঁকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে