রাঙামাটির কাপ্তাইয়ে উদ্ধারকৃত সাম্বার হরিণটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টায় কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে বেলা ২টার দিকে কাপ্তাইয়ের পিডিবি এলাকার স্পিলওয়েসংলগ্ন কর্ণফুলী নদী থেকে হরিণটি আহত অবস্থায় উদ্ধার করেছিল বন বিভাগ। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করেই মারা গেছে হরিণটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও শিক্ষানবিশ রেঞ্জ কর্মকর্তা মো. আবু কাউসার জানান, ধারণা করা হচ্ছে, বন্য কুকুরের হাত থেকে বাঁচার জন্য হরিণটি পাহাড়ের চূড়া থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয়। ওই সময় হরিণটি পায়ে আঘাত পায়। পরে উদ্ধার করে হরিণটি কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে এনে একজন পশুচিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে পরবর্তীকালে স্ট্রোক করে হরিণটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ধরনের সাম্বার হরিণগুলো বিরল প্রজাতির হয়ে থাকে। যার ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট হতে পারে। তবে বন্য হরিণটির পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে