
চট্টগ্রামের দক্ষিণে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক উন্মোচন করেন তিনি।
প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। পেজটিতে কয়েক মিনিট পরপর প্রধান উপদেষ্টার সফরসূচির তথ্য আপডেট করা হচ্ছে।
সেখানে জানানো হয়, প্রধান উপদেষ্টা বুধবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
চট্টগ্রামে পৌঁছানোর পরপরই বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইয়ার্ড-৫ পরিদর্শনে যান। সেখানে তিনি একটি সভায় যোগ দেন এবং বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
চট্টগ্রাম নগরীর সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার একাংশের যোগাযোগের প্রধান মাধ্যম বর্তমান কালুরঘাট সেতুটি প্রায় শতবর্ষী। সড়কপথের সব ধরনের যানবাহনের পাশাপাশি এই সেতু দিয়ে ট্রেনও চলাচল করে। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ১১ দশমিক ৪৪ কিলোমিটার এলাকাজুড়ে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পে মূল সেতুর আয়তন হবে ৭০০ মিটার। সেতুর প্রস্থ হবে ৩১ দশমিক ৯৫ মিটার।
সেতুর জন্য ৬ দশমিক ২ কিলোমিটার ভায়াডাক্ট এবং সাড়ে চার কিলোমিটার বাঁধসহ রেললাইন নির্মাণ করা হবে। সেতুর উচ্চতা হবে ১২ দশমিক ২০ মিটার, যার কারণে সেতুর নিচ দিয়ে সহজে বড় নৌযান চলাচল করতে পারবে। সেতুতে থাকবে ডুয়েল গেজ রেললাইন।
সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৫৬০ কেটি ৭৬ লাখ টাকা, যার মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৪ হাজার ৪৩৫ কোটি ৬৩ লাখ টাকা এবং বিদেশি ঋণ ৭ হাজার ১২৫ কোটি ১৪ লাখ টাকা।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে