
চট্টগ্রাম নগরীতে প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে তেল, ডিম, চিনি, মুরগি, মাছসহ আরও অনেক পণ্য।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) নগরীর কর্ণফুলী নদীর পাড়ে বাকলিয়া স্টেডিয়ামে প্লাস্টিকমুক্ত নগর গড়তে প্লাস্টিকের বিনিময়ে এমন ব্যতিক্রমী বাজার প্রকল্প চালু করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এক বছর মেয়াদি এ প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ‘চট্টগ্রাম নগরীর বিভিন্ন খালে প্রচুর প্লাস্টিক ও পলিথিন জমছে। জলাবদ্ধতার অন্যতম কারণ প্লাস্টিক ও পলিথিন। পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে পারলে আমরা নগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধান পাব।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা জানিয়েছেন, এক কেজি প্লাস্টিকের বিনিময়ে ছয়টি ডিম, আধা কেজি সুজি, একটি পরনের কাপড় মিলবে। আবার তিন কেজি পলিথিন বা প্লাস্টিকের পরিবর্তে এক কেজি চিনি, দুই কেজি আটা; চার কেজির বিনিময়ে একটি মাছ, এক লিটার সোয়াবিন তেল এবং ছয় কেজির বিনিময়ে একটি মুরগি পাওয়া যাবে।
গৃহস্থালি পণ্যের পাশাপাশি শিক্ষা উপকরণও সংগ্রহ করা যাবে। এক কেজি প্লাস্টিক বা পলিথিনের বিনিময়ে ১২টি কলম, কিংবা চারটি পেনসিল অথবা খাতা সংগ্রহ করা যাবে। আট কেজি প্লাস্টিক বা পলিথিন দিলে মিলবে একটি স্কুল ব্যাগ।
এই প্রকল্পের মাধ্যমে দুবি লাখ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজারে যেখানে প্রতি কেজি পরিত্যক্ত প্লাস্টিকের দাম ২০-২৫ টাকা, সেখানে এই প্রকল্পে বিদ্যানন্দ দিচ্ছে ৫০-৮০ টাকা পযন্ত দাম।
জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিবে চট্টগ্রাম সিটি করপোরেশন। এই প্রকল্প সফল হলে আরও বৃহৎ আকারে এই প্রকল্পের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
প্লাস্টিকের বিনিময়ে এমন বাজার সংগ্রহ করতে আজ সোমবার সকাল থেকে সেখানে জড়ো হয় বিভিন্ন বয়সী মানুষ।

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
২১ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে